1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
১৫ দিনের মধ্যে অটোরিকশা ভাড়া নির্ধারণ করা হব: এসএমপি কমিশনার - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
১৫ দিনের মধ্যে অটোরিকশা ভাড়া নির্ধারণ করা হব: এসএমপি কমিশনার

১৫ দিনের মধ্যে অটোরিকশা ভাড়া নির্ধারণ করা হব: এসএমপি কমিশনার

নগরের প্রতিটি রুটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। আজ রোববার সিলেট মহানগর এলাকায় সিএনজিচালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।তিনি বলেন, আমাদের দায়িত্ব শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এসএমপি কমিশনার জানান, কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এসব অনিয়ম নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দিতে এই সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা একটি ন্যায্য ভাড়ার তালিকা নির্ধারণ করতে চাই, যাতে জনগণ জানতে পারে কোন রুটে কত ভাড়া। এতে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করা সম্ভব হবে এবং একটি শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি রুটের ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে পর্যালোচনা করে মালিক, শ্রমিক ও যাত্রীদের সুবিধা অনুযায়ী চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে।

এসময় উপস্থিত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা (রেজি নং-২০৯৭)-এর সভাপতি আব্দুল ভাসানী, কার্যকরি সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা (রেজি নং-চট্ট/৭০৭)-এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com