1. admin@thedailyagnikontho.com : admin :
বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময় - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময়

বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময়

বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউন হলে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশাদ নান্টু, আরিফুর রহমান বাবু, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির, এডভোকেট সাইদ খোকন প্রমুখ।

সভায় বক্তব্য দেন ১ নং ওয়ার্ড বিএনপির সাইদুর আলম খান, ৪ নং ওয়ার্ড বিএনপির আলম সিকদার, ৭ নং ওয়ার্ড বিএনপির মোরশেদ আলম কচি, ৬ নং ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান রাঙ্গু, ১৩ নং ওয়ার্ড বিএনপির মতিউর রহমান মিঠু, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, ২১ নং ওয়ার্ড বিএনপির জাহিদুর রহমান সমির, ১৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গেলাম হায়দার মামুন, ২৫ নং ওয়ার্ড বিএনপির আবেদ মোল্লা, ১৫ নং ওয়ার্ড বিএনপির রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের আশিক হাওলাদার, ১৪ নং ওয়ার্ড বিএনপির রুম্মান সিকদার, ২৮ নং ওয়ার্ড বিএনপির সুলতান শরীফ এবং ১৯ নং ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা জনগণের সমর্থন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান।বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com