1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
নোয়াখালীতে ঝড়ে লন্ডভন্ড তিন গ্রামের অর্ধশতাধিক ঘর বাড়ি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
নোয়াখালীতে ঝড়ে লন্ডভন্ড তিন গ্রামের অর্ধশতাধিক ঘর বাড়ি

নোয়াখালীতে ঝড়ে লন্ডভন্ড তিন গ্রামের অর্ধশতাধিক ঘর বাড়ি

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে তিনটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি। গতকাল বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সঙ্গে শুরু হওয়া প্রবল দমকা হাওয়া ঝড়ে রূপ নেয়। এতে নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

বুঝে ওঠার আগেই ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় অনেকে। স্থানীয় সূত্র জানায়, হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তেই কাঁচা ও সেমিপাকা মিলিয়ে ২১টি ঘর সম্পূর্ণ এবং ৩০টির মতো ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ওপর ভেঙে পরে অসংখ্য গাছপালা। উড়ে গেছে বহু ঘরের টিনের চালা। গাছ ভেঙে পড়ায় বেশ কিছু বাড়ির সীমানা দেয়ালও বিধ্বস্ত হয়।

এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ভেঙে গেছে দুটি বিদ্যুতের পিলার, ছিঁড়ে গেছে সংযোগ লাইন, ফলে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্ধকারে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন তারা। ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে আত্মীয়-স্বজনের বাড়িতে উঠেছেন।

তবে এখনো অনেকেই খোলা আকাশের নিচে রয়েছেন। তাদের জন্য জরুরি খাবার, কাপড় ও ঘর মেরামতের সহায়তা প্রয়োজন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনর্বাসন ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com