1. admin@thedailyagnikontho.com : admin :
শিক্ষকদের পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ ‌‘এখনই না করার’ আহ্বান - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
শিক্ষকদের পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ ‌‘এখনই না করার’ আহ্বান

শিক্ষকদের পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ ‌‘এখনই না করার’ আহ্বান

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ ‌‘এখনই না করার’ আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় এ লংমার্চ করার কথা ছিল।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কল পেয়ে এই তথ্য জানান। পরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন মাইকের মাধ্যমে কর্মসূচিস্থলে উপস্থিত শিক্ষকদেরও এই আহ্বান জানান।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘এনসিপির নেতা, যিনি সবসময় আমাদের পাশে ছিলেন, হাসনাত আব্দুল্লাহ আমাকে মোবাইলে কল করে জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটি মিটিং চলছে।

সেখানে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত লংমার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com