1. admin@thedailyagnikontho.com : admin :
চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. মিশকাত (২৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা। আজ শুক্রবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিশকাত। এর আগে গত সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের ৭ম তলায় গাইনি ওয়ার্ডের এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণে পিডিবির তিন আউটসোর্সিং টেকনিশিয়ান গুরুতর দগ্ধ হন।

তারা হলেন- শওকত, মিশকাত ও শাখাওয়াত।দগ্ধ অবস্থায় তিনজনকেই চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার দিনই গুরুতর দগ্ধ শওকত মারা যান। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিশকাত। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, এসি মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে।

এতে তিনজন দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, অপরজনের অবস্থা এখনও সংকটাপন্ন। হাসপাতাল সূত্র জানায়, সোমাবার দুপুরে বিস্ফোরণের সময় এসির বক্সে হঠাৎ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এতে কর্মরত তিনজন টেকনিশিয়ান দগ্ধ হন। ওইদিন দগ্ধ শওকত ওসমানের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com