1. admin@thedailyagnikontho.com : admin :
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক

রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ৪৬৩ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ সময় দিল বাহার (৫০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। আটক দিল বাহার মৃত আইয়ুব আলীর স্ত্রী। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক নং-ডি/১১ এর বাসিন্দা। শুক্রবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর বালুখালি ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক জানান, সংঘবদ্ধ মাদক কারবারি সিন্ডিকেট মিয়ানমার থেকে বিশাল ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ক্যাম্পে তল্লাশি করে দিল বাহারের ঘর থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com