1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্নের পথে: ড. মঈন খান - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্নের পথে: ড. মঈন খান

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্নের পথে: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আজ তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন বলেন, আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগে নিশ্চিহ্ন হওয়ার পথে। মঈন খান বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরিহ মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচারি শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ টিকে থাকতে পারেনি।

তাই আওয়ামী লীগও টিকে থাকে পারেনি। তিনি বলেন, আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐক্যমত নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কেও সংস্কার শিখাতে হবে না। তিনি এক-এগারো কথা উল্লেখ করে বলেন, এক-এগারো বাংলাদেশে আর আসবে না।

এটি যদি কেউ সেটি ভাবে, তাহলে সে বোকার সর্গে বাস করছে। পলাশ উপজেলা যুবদলের আহবায়ক নিছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম-সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপি’র সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব বকতিয়ার উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, যুগ্ম-আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com