1. admin@thedailyagnikontho.com : admin :
আওয়ামী লীগ কি পরিমাণ টাকা লুট করেছে তা প্রমাণ হয়েছে: মির্জা ফখরুল - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
আওয়ামী লীগ কি পরিমাণ টাকা লুট করেছে তা প্রমাণ হয়েছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ কি পরিমাণ টাকা লুট করেছে তা প্রমাণ হয়েছে: মির্জা ফখরুল

বিগত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, যা দেখে মন খারাপ হয়েছে। ফ্যাসিস্ট আমলে ২০২৪ সালে টাকা পাচার হয়েছে। কি পরিমাণ টাকা তারা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে। শনিবার (২১ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নিচ্ছে। আওয়ামী লীগ দেশের টাকা লুট করে পাচার করেছে। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র- সব ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আশা জাগিয়েছেন তারা।লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা দেখছে বিএনপি মহাসচিব।

তিনি বলেন, গত ১০ মাসে যেসব ঘটনা ঘটেছে, তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি, যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে দু’পক্ষই। এতে আশার আলো দেখা দিয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করছি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রাথমিকভাবে সফল হয়েছি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়।

এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নেয়া হচ্ছে। এর মধ্যে ৩১ দফা দিয়েছে বিএনপি। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছে যুগপৎ শরিকরা, তা নিয়ে কাজ করলে জনগণের আশা পূরণ করবে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও যেসব বাকি থাকবে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে উদ্যোগী হবে। বিএনপির এই নেতা বলেন, ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। অনেক বিষয়ে একমত হচ্ছি, কিছু বিষয়ে একমত হচ্ছি না।

যেসব বিষয় একমত হচ্ছে না, তা নির্বাচনের পর সংসদ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এনসিপির নিবন্ধনের আবেদনে স্বাগত জানিয়ে ফখরুল বলেন, নতুন দল এনসিপি কাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদেরকে স্বাগত জানিয়েছি আগে, আবারও জানাবো। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। তাদের তারুণ্য নিঃসন্দেহে লক্ষ্য অর্জনে সবাইকে সাহায্য করবে। দেশকে নতুন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com