1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোন আপোষ করব না: স্নিগ্ধ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোন আপোষ করব না: স্নিগ্ধ

আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোন আপোষ করব না: স্নিগ্ধ

মীর মুগ্ধ যখন শহীদ হয় তার লাশ দাফন করতে কোনো করবস্থানে আওয়ামী লীগ আমাদের জায়গা দেয়নি। আমরা প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে যেখানে পুলিশের নজর পড়বে না সেখানে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে অনুষ্ঠিত ছাত্র-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধ’র জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি আরও বলেন, ‘খুনি হাসিনার মন্ত্রীসহ বহু উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের বাসায় ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল। আমরা বাসায় থাকতে না পেরে আত্মগোপনে যেতে বাধ্য হই এবং ৫ আগষ্টে আমরা মুক্তি পেয়েছি। আমি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি খুনি হাসিনা কীভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমরা বলেছি খুনি হাসিনার সাথে আমরা কোন আপোষ করব না।

সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন মীর স্নিগ্ধ। তিনি বলেন, ‘হাসিনা শুধু ২০২৪ এর অভ্যুস্থানেই নয় সরকার গঠন করে বিভিন্নভাবে বিএনপির উপরে নির্যাতন করেছে। গুম, খুন ভয় দেখিয়ে আত্মগোপনে যেতে বাধ্য করেছে।’তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছে সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে খুনি হাসিনার তৈরীকৃত সরকার ব্যবস্থাকে চিরতরে কবর দিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com