1. admin@thedailyagnikontho.com : admin :
দীর্ঘ ছয় বছর পর নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
দীর্ঘ ছয় বছর পর নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট

দীর্ঘ ছয় বছর পর নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট

গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নওগাঁয় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট-২০২৫। এ উপলক্ষে আজ সোমবার বিকেলে নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় নওগাঁ টেনিস ক্লাব। এরপর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাবের সুনাম অক্ষুন্ন রয়েছে।

নওগাঁর টেনিস খেলার সুনামকে দেশ-বিদেশের মাটিতে পৌছে দিতে এবং নতুন টেনিস খেলোয়াড় তৈরিতে এই টেনিস ক্লাব কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকে নওগাঁর প্রতিটি ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে পৌছে দিতে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এমন টুর্ণামেন্টের আয়োজন করা।ইতোমধ্যে টুর্ণামেন্টের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এছাড়া টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষে একটি নতুন কোর্ট নির্মাণ করাসহ মোট তিনটি কোর্টকে সংষ্কার করা এবং পুরো মাঠকে সজ্জিত করার কাজও শেষের দিকে রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামী বুধবার বিকেল ৪টায় নওগাঁ টেনিস ক্লাব মাঠে এই টুর্ণামেন্ট শুরু হবে। টুর্ণামেন্টে ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করবে।

টেনিস ক্লাবে প্রবেশের জন্য কোন টিকেটের ব্যবস্থা রাখা হয়নি। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্ণামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিন। এসময় আরো বক্তব্য রাখেন নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন, টেনিস ক্লাবের সহ-সভাপতি কাজী মো: ইদ্রিস, কিবরিয়া আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান, সাবেক সহ-সভাপতি প্রফেসর মো: শরিফুল ইসলাম খাঁন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com