1. admin@thedailyagnikontho.com : admin :
আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য আয়ারল্যান্ডকে ৫০৯ রানের টার্গেট দিল স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২১১ রানের লিডকে সাথে নিয়ে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৩৬৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ।

২১১ রানে লিডের সাথে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান করেছিল টাইগাররা। সাদমান ইসলাম ৬৯ ও মোমিনুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের চতুর্থ ওভারে আউট হন সাদমান। ৭টি চারে ৭৮ রান করেন তিনি। চার নম্বরে নেমে আবারও ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানে সাজঘরে ফিরেন টাইগার দলনেতা। ১৭৪ রানে তৃতীয় উইকেট পতনের পর মোমিনুলের সাথে জুটি বাঁধেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১০টি চারে ব্যক্তিগত ৮৭ রানে আউট হন মোমিনুল। তার আউটের পরই ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তৃতীয় উইকেটে মোমিনুল-মুশফিক ১২৩ রানের জুটি গড়েন। ২টি চার ও ১টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। আয়ারল্যান্ডের গ্যাভিন হোয়ে ২টি, জর্ডান নিল-এন্ডি ম্যাকব্রিন ১টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com