1. admin@thedailyagnikontho.com : admin :
ভূমিকম্পে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফির দাফন বগুড়ায় সম্পন্ন - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
ভূমিকম্পে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফির দাফন বগুড়ায় সম্পন্ন

ভূমিকম্পে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফির দাফন বগুড়ায় সম্পন্ন

ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি (২২)-এর জানাজা শেষে বগুড়ার নামাজগার আঞ্জুমান-ই কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ যোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন।

নিহত রাফির বাবা ওসমান গণি বলেন, ‘সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং ক্ষমা করবেন’।তিনি জানান, ভূমিকম্পের সময়ে আহত রাফির মা এখনও হাসপাতালে। তাকে ঢাকা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

নিহত রাফিউল ইসলাম রাফি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে রাফি বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। বগুড়া শহরের খান্দার এলাকায় মিশন হাসপাতালের পাশেই তাদের বাড়ি ‘রমিছা ভিলা’।

দুই ভাইবোনের মধ্যে রাফি ছিলেন ছোট। তার বড়বোন রাইসা বর্তমানে অনার্স শেষবর্ষের শিক্ষার্থী। রাফির বাবা ওসমান গণি সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ। এর আগে, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম জানাজা শেষে রাফির মরদেহ বগুড়ায় আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com