1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সচেতনভাবে ভোট দিন: মঞ্জু - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সচেতনভাবে ভোট দিন: মঞ্জু

শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সচেতনভাবে ভোট দিন: মঞ্জু

শিশুদের জন্য নিরাপদ ও অধিকারসম্মত বাংলাদেশ গড়তে রাজনৈতিক সংস্কৃতি বদলে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে ইউনিসেফ আয়োজিত ‘চাইল্ড রাইটস ম্যানিফেস্টো’তে রাজনৈতিক দলগুলোর সম্মতি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রাষ্ট্র এখনো স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন ও নিরাপদ পানির মতো শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক। এসব মৌলিক বিষয়ে আজও আলোচনা করতে হচ্ছে, যা হতাশাজনক।মঞ্জু বলেন, ‘রাজনৈতিক মতভেদ থাকলেও শিশুদের কল্যাণের প্রশ্নে সবার অবস্থান একই হওয়া উচিত। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় শিশু ছিলাম।

তাই চাই আজকের শিশুরাও আনন্দময় শৈশব পাক। ইউনিসেফ শৈশবকে আনন্দময় করতে যে ১০ দফা অঙ্গীকার ঘোষণা করেছে, তার সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় অন্ধ আনুগত্যের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। দল, মত, আদর্শ বা নেতার প্রতি অন্ধ সমর্থন কিংবা শুধু প্রতীক দেখে ভোট দিলে চলবে না।

ভোট দেওয়ার সময় আমাদের শিশুদের ভবিষ্যৎকে প্রাধান্য দিতে হবে। অনুষ্ঠানে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আন্তর্জাতিক বিভাগের প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, শ্যাডো অ্যাফেয়ার্সের সদস্য ইমরান মাহমুদ এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com