1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অবদান রয়েছে: মাহমুদুর রহমান মান্না - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অবদান রয়েছে: মাহমুদুর রহমান মান্না

প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অবদান রয়েছে: মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান রয়েছে। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা চাই তিনি সুস্থ হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিন।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে শঙ্কা আছে, তাই নির্বাচনের সময়সূচি নিয়েও দুশ্চিন্তা রয়েছে।

তবে আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময়ে হোক।রোববার কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।রাজনৈতিক জোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বিগত ১৫ বছরের আন্দোলনে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।

এছাড়াও প্রতিনিয়ত আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়নি। আমরা এককভাবে কিছু করতে চাই না বরং সবাইকে নিয়েই এগোতে চাই। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা (অব.) মেজর আব্দুস সালাম ও সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।পরে তিনি শহরের কলেজ মোড়ের বিজয় স্তম্ভে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com