1. admin@thedailyagnikontho.com : admin :
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ব্রাজিল, কলম্বিয়া - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ব্রাজিল, কলম্বিয়া

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ব্রাজিল, কলম্বিয়া

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবেলা করবে ফ্রান্স। কোচ দিদিয়ের দেশ্যম এই তথ্য নিশ্চিত করেছেন। দেশ্যম বলেন, ‘কোন ইভেন্ট যেখানে অনুষ্ঠিত হবে সেখানে খেলতে যাবার আনন্দই আলাদা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবেলা করার অপেক্ষা আর শেষ হচ্ছেনা।’

আগামী বছর মার্চে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে বোস্টনে মাঠে নামবে ফ্রান্স। এরপর ওয়াশিংটনে কলম্বিয়ার মুখোমুখি হবে। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালিস্ট ফ্রান্স তার চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয় করেছিল। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে আই-গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে এবং ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যকার প্লে—অফ বিজয়ী দল।

মে মাসের মাঝামাঝিতে দেশ্যম তার বিশ্বকাপ স্কোয়াড ঘোষনা করবেন। টুর্নামেন্টের পর তিনি পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। ফ্রান্সের পরবর্তী কোচ হিসেবে ইতোমধ্যেই জিনেদিন জিদানের নাম ফেবারিটের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com