1. admin@thedailyagnikontho.com : admin :
চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ, কারখানা সিলগালা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ, কারখানা সিলগালা

চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ, কারখানা সিলগালা

চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব-৭। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এরমধ্যে জব্দ করা অধিকাংশই যুক্তরাজ্যের রেকিট বেনকিজার কোম্পানির ডেটল ব্রান্ডের সাবান। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)- এর পরিদর্শক আব্দুর রহিম উপস্থিত ছিলেন। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, রিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি এখানে নকল সাবান তৈরি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৭।

অভিযানকালে অবৈধভাবে উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে নকল সাবান উৎপাদনে ব্যবহৃত কারখানাটি সিলগালা করা হয়েছে। তিনি আরও জানান, এসব নকল সাবানে বিভিন্ন নামীদামী কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছিলো তারা। জব্দকৃত নকল সাবানে যেসব কেমিকেল ব্যবহার করা হচ্ছে, সেসব মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে বিএসটিআই।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার ক্ষুন্ন করে এমন ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা পণ্য ও সরঞ্জামাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com