1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সাংবিধানিক প্রতিষ্ঠানে আগের নিয়োগ ব্যবস্থা ফ্যাসিবাদী নীতির শামিল: মঞ্জু - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
সাংবিধানিক প্রতিষ্ঠানে আগের নিয়োগ ব্যবস্থা ফ্যাসিবাদী নীতির শামিল: মঞ্জু

সাংবিধানিক প্রতিষ্ঠানে আগের নিয়োগ ব্যবস্থা ফ্যাসিবাদী নীতির শামিল: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, হাজারো প্রাণ আর রক্তের স্রোত মাড়িয়ে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে তার প্রধান আকাঙ্ক্ষা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। হাসিনার মত একচ্ছত্র ক্ষমতা চর্চার সংস্কৃতি বজায় থাকলে সংস্কার বলতে কিছুই হবেনা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের মত নিয়োগ ব্যবস্থা বজায় রাখা ফ্যাসিবাদী নীতিতে অটল থাকার শামিল। তিনি আজ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

আজ জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে আলোচনা হয়। আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক। রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা-সম্প্রীতি ও পক্ষপাতহীনতা এই অভিপ্রায়গুলো যুক্ত করলে সকল পক্ষের মতামতকে অন্তর্ভুক্ত করা হয়।

কিন্তু দু:খজনকভাবে শুধু ভাষার হেরফেরের কারণে এই বিষয়ে ঐকমতে্য পৌঁছানো যায়নি। তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ‘আমরা কোন বিষয়েই একমত হবো না এটাই যেন আমাদের আলোচনার মূলনীতি’! সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের সংস্কারের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবাদিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করা এবং সংবিধান সংশোধনের পদ্ধতিকে কঠিনতর করা।

অতীতে শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দলবাজ লোক নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এখনও যদি সেই ব্যবস্থা বজায় রাখার পক্ষে কোন দল মত দেয় তাহলে বোঝা যাবে তারা আসলে ফ্যাসিবাদী নীতি পরিবর্তনে অনিচ্ছুক। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ পদে নিয়োগের জন্য প্রস্তাবিত কমিটি গঠিত হলে রাষ্ট্রের নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পাবে এমন ধারণা সঠিক নয়।

বরং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে পারলে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত হবে। ব্যারিস্টার সানী আরও বলেন যে, প্রত্যেকটি দল তাদের নিজ নিজ রাজনৈতিক চিন্তা, মত দর্শনকে প্রাধান্য না দিয়ে কীভাবে ঐকমত্যের পথে অগ্রসর হওয়া যায় সেটি বিবেচনায় নেওয়াই প্রত্যাশিত। নতুবা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে সুদূর পরাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com