1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা

শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের অগ্রণী সৈনিক ও তরুণ প্রজন্মের সাহসী কণ্ঠ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়ে আজকের জন্য বিজয় বইমেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে বিজয় বইমেলা উদযাপন কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪-এর ছাত্রজনতার অভ্যুত্থানের অগ্রণী সৈনিক, আমাদের প্রজন্মের এক সাহসী কণ্ঠ শরিফ ওসমান বিন হাদির লাশ আজ সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে।

এই শোকঘন মুহূর্তে, তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিজয় বইমেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। বিবৃতিতে আরও বলা হয়, বইমেলা শুধু উৎসব নয়- এটি আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম, আমাদের মানুষদের স্মরণ করারও এক জায়গা। হাদির লাশ ফেরার এই সন্ধ্যায় আমরা উৎসবের আলো নিভিয়ে রেখে নীরবে দাঁড়াতে চাই- একজন লড়াকু তরুণের স্মৃতির পাশে, যিনি স্বপ্ন দেখেছিলেন ন্যায়, মুক্তি আর মানবিক বাংলাদেশের।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বও থেকে শুরু এই বইমেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবারের বিজয় বইমেলায় মোট ১৭০টি স্টল রয়েছে। এর মধ্যে দেশের শীর্ষ ১৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতি কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com