1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শণ করেছেন। এসময় বন্ধুত্ব ও অংশীদারিত্বের নিদর্শন হিসেবে বাফুফের পক্ষ থেকে মাইকেল মিলারকে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একটি জার্সি এবং ফেডারেশনের ক্রেস্ট উপহার দেওয়া হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে বর্ণনা করা হয়। এসময় ফুটবল উন্নয়ন এবং ক্রীড়া কূটনীতির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখানে এসেছি, বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে।

আজকের আলোচনা ছিল প্রাথমিক। একই সঙ্গে আমাদের এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে- কিভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কিভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে এবং কিভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে।

আলোচনা শেষে রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর প্রতিনিধি দল বাফুফে অ্যাস্ট্রো টার্ফ মাঠ পরিদর্শন করেন এবং সারা দেশে সব স্তরে ফুটবল প্রসারে গৃহীত কার্যক্রম ও সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন। বাফুফের পক্ষ থেকে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করে যাওয়াার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com