1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে: খায়রুল খোকন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে: খায়রুল খোকন

তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে: খায়রুল খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে আগামী দিনে সুখী, সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তিনি বলেন, ‘তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছে, ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তারেক রহমান বলেছেন আর প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন সবাই দেশকে ভালোবাসি।’

আজ রোববার বিকেলে দাসপাড়া নার্সারি মাঠে চিনিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন এসব কথা বলেন। চিনিশপুর ৬ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আল-মামুন মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com