1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ঢাকা পর্ব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্ব দিয়ে শেষ হবে এবারের বিপিএল। ঢাকা পর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। www.gobcbticket.com.bd ওয়েবসাইটে টিকিট কেনা যাবে। মোট ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারিত করেছে বিসিবি। ইস্টার্ন গ্যালারির দাম সর্বনিম্ন ২শ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) ও গ্র্যান্ড স্ট্যান্ড (আপার)-এর মূল্য সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারন করা হয়েছে।

বিপিএলের ঢাকা পর্বের টিকিট মূল্য : গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) ২০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) ১০০০ টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড) ৫০০ টাকা।

ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) ৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৩০০ টাকা, নর্দান গ্যালারি ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা এবং ক্লাব হাউস সাউথ-শহীদ মুস্তাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা। ঢাকা পর্বে প্লে-অফসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com