1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
নির্বাচিত হলে শরীয়তপুর-২ আসনে উন্নয়নমূলক কাজ অঙ্গিকার প্রকাশ সফিকুর রহমান কিরনের - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
নির্বাচিত হলে শরীয়তপুর-২ আসনে উন্নয়নমূলক কাজ অঙ্গিকার প্রকাশ সফিকুর রহমান কিরনের

নির্বাচিত হলে শরীয়তপুর-২ আসনে উন্নয়নমূলক কাজ অঙ্গিকার প্রকাশ সফিকুর রহমান কিরনের

মোক্তার আহমেদ : জনতার নেতা শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনের কান্ডারী জনাব সফিকুর রহমান কিরন সাহেব বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই আসনকে একটি আধুনি এবং বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ । আপনাদের পরামর্শ এবং আমাদের উদ্যোগ:স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ : দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে হাসপাতাল স্থাপনের জন্য সিভিল সার্জনের নামে ৩০ শতাংশ জমি রেজিস্ট্রেশন সম্পন্ন—নির্বাচিত হলে হাসপাতাল বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি পুনরায় চালুর পদক্ষেপ নেওয়া হবে। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান: ২৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ২৪টি স্পটে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করে যুবক ও নারীদের দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করা হবে। নারী ক্ষমতায়ন: প্রশিক্ষণ ও উদ্যোক্তা সহায়তার মাধ্যমে নারীদের আয়মূলক কাজে যুক্ত করে সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

কারিগরি শিক্ষার সম্প্রসারণ: পলিটেকনিক ইনস্টিটিউটের চলমান কাজ, যেটির (৯০%) মাটি ভরাট সম্পন্ন হয়েছে, বাকি কনস্ট্রাকশন এর কাজ দ্রুত সম্পন্ন করে আধুনিক কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন : নড়িয়া ব্রিজের কাজ চলমান, দ্রুত কন্ট্রাক্টরের কাছে হস্তান্তর করে ৬ মাসের মধ্যে পুরো কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। ডিজিটাল সুবিধা ও যুববান্ধব পরিবেশ :‘ই-ক্যাফে’ স্থাপনের মাধ্যমে কম্পিউটার, ইন্টারনেট ও স্বাস্থ্যকর আড্ডা, ‘ফ্রিলান্সিং’ এর সুযোগ সৃষ্টি করা হবে।

মেরিন একাডেমি প্রতিষ্ঠা : নদীমাতৃক ও উপকূলঘেঁষা এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে, যাতে যুবসমাজ নৌ-কারিগরি ও সামুদ্রিক পেশায় দক্ষ হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়। নার্সিং কলেজ প্রতিষ্ঠা : মানসম্মত স্বাস্থ্যসেবা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে একটি আধুনিক নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হবে, এটির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, যাতে স্থানীয় শিক্ষার্থীরা পেশাদার নার্স হিসেবে গড়ে উঠতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ পায়।

আমি সবসময় আপনাদের পাশে থাকবো। এইজন্যে আমি চাই, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মর্যাদাশীল শরিয়তপুর গড়তে। তাই সমৃদ্ধ শরিয়তপুর গড়তে আমি সফিকুর রহমান কিরনকে ধানের শীষে ভোট দিন। নড়িয়া-সখিপুরের উন্নয়ন বুঝে নিন পরিশেষে তিনি বলেন আপনাদের সাথে আমাদের এই যোগাযোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com