1. admin@thedailyagnikontho.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যে- জেলার শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমূখ।

এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান বক্তারা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com