1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছে, তাদের মূল্যায়ন করতে হবে: নার্গিস বেগম - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছে, তাদের মূল্যায়ন করতে হবে: নার্গিস বেগম

যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছে, তাদের মূল্যায়ন করতে হবে: নার্গিস বেগম

বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছে, বিএনপির ওপর আস্থা রেখে দলের সঙ্গেই আছে, তাদের মূল্যায়ন করতে হবে। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘কোনোভাবেই সুযোগ সন্ধানীদের সুযোগ দেবেন না। শনিবার বিকেলে যশোরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যশোর জেলা বিএনপি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অধ্যাপক নার্গিস ইসলাম আরও বলেন, রাজনীতিতে কর্মীর চাইতে আপন কেউ হতে পারে না। যারা কর্মীদের মূল্যায়ন করে না, তারা জনগণের নেতা হতে পারে না।

তিনি বলেন, ‘দলের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে দ্বন্দ্ব নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর অনেক প্রার্থীর ভিড়ে বিএনপিকে একজন প্রার্থী বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইউব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী প্রমুখ।

পরে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজে ফরম সংগ্রহ করে তার সদস্যপদ নবায়ন করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com