1. admin@thedailyagnikontho.com : admin :
ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার

ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ মাহবুবুল আলম (মামুন): কুমিল্লা মুরাদনগর উপজেলা বাংগরা বাজার থানায় রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ইংরেজি বিভাগের খন্ডকালীন প্রভাষক চাষী সাইফুল ইসলাম (৩২)। তিনি রামচন্দ্রপুরে সেলিম ডাক্তারের বাজারস্থ তিনতলা ভবনের দোতলার একটি ভাড়া বাসায় থাকতেন। এই বাসা থেকে তার অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। খবর নিয়ে জানা যায় অধ্যাপক আব্দুল মজিদ কলেজটিতে ফরম ফিলাপের কাজ চলছে অপরদিকে প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলমান। ফলে তিনি রামচন্দ্রপুরেই অবস্থান করছিলেন।

গত ৫ই মার্চ ২০২৬ ইং তারিখের পর থেকে তিনি কলেজে অনুপস্থিত থাকায় কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের নাম্বারে যোগাযোগ করে পাচ্ছেন না বলে জানা যায়। গত দুই-তিন দিন যাবত তার ভাড়া বাসার আশেপাশের লোকজন পচা দুর্গন্ধ পেয়ে তারা শুক্রবার (১৩/০৩/২০২৬ ইং) সকালে জানতে পারেন তার রুম থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ ও বাঙ্গরা বাজার থানার সহায়তায় তার রুমের দরজা ভেঙ্গে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। চাষি সাইফুল ইসলামের বাড়ি জামালপুর জেলায়।

তিনি পরিবারের আট ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তার বাবা-মা জীবিত নেই। তার ব্যাপারে খবর নিয়ে জানা যায় তিনি ইংরেজির ভালো শিক্ষক ছিলেন। তিনি ছাত্র-ছাত্রীদের প্রতি খুবই আন্তরিক ছিলেন এবং এলাকার সবার সাথে সুন্দর ব্যবহার করতেন। খোঁজখবর নিয়ে আরো জানা যায়, গত কয়েক মাস আগে একই কলেজের বাংলা বিভাগের খন্ডকালীন প্রভাষক মাহফুজ খান অফিস রুমে এসে ক্লাসে এক ছাত্রকে শাসন করার কারণে তার গালে চড় থাপ্পর মারেন।

কিছু ছাত্র-ছাত্রী ঘটনাটি দেখে ফেলে। এতে “অধ্যাপক আবদুল মসজিদ কলেজ”) AAMC” নামক ফেসবুক আইডিতে তার বিষয়ে কিছু মন্তব্য করে । তাই এ ব্যাপারে সঠিক বিচার না পেয়ে তিনি গভর্নিং বডির একজন সদস্যকে জানানোর কারণে কলেজের অধ্যক্ষের রোশানলে ছিলেন । তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কলেজের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীরা মন্তব্য করেন এটা শুধু দুঃখজনক না, এটা একটা প্রতিষ্ঠানের দায়িত্ববোধের ভয়াবহ ব্যর্থতা। লাশের ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com