1. admin@thedailyagnikontho.com : admin :
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা

ঝালকাঠি জেলা সদরে আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের শ্মশানঘাট এলাকায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে সাড়ে সাতহাজার টাকার অনুদানের চেক এবং ৩০ কেজি করে চাল তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। ‎

উল্লেখ্য, গতকাল সোমবারের অগ্নিকাণ্ডে ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ১৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com