1. admin@thedailyagnikontho.com : admin :
কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদের অর্জিত সুনাম ক্ষুন্ন করছে একটি বিশেষ মহল - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদের অর্জিত সুনাম ক্ষুন্ন করছে একটি বিশেষ মহল

কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদের অর্জিত সুনাম ক্ষুন্ন করছে একটি বিশেষ মহল

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

সুমন শেখ, জেলা প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে অবৈধ সুযোগ-সুবিধা না পেয়ে নির্বাহী প্রকৌশলী রাজু আহমদের অর্জিত সুনাম ক্ষুন্ন করতে ব্যস্ত রয়েছে একটি কুচক্র মহল। কুষ্টিয়া জেলা সচেতন মহল বলেছেন নির্বাহী প্রকৌশলী রাজু আহমদ যোগদানের পর থেকে দুর্নীতিমুক্ত অফিস গড়ে তুলেছেন। কুষ্টিয়া জেলার সুশীল সমাজ বলেছেন আমাদের এই নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ যোগদানের পর থেকে আমাদের জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি এসেছে। এবং অন্যদিকে এলজিইডির অভ্যন্তরে এসেছে স্বচ্ছতা।

একটি অনুসন্ধানের রিপোর্টে জানা যায় নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ দাপ্তরিক সব কর্মকর্তা কর্মচারীকে জানিয়ে দিয়েছেন, দুর্নীতি নয় টেন্ডারের স্বচ্ছতা রেখে এবং সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে সবাইকে এটাই আমার শেষ কথা এবং প্রথম কথা। এদিকে কুমারখালী উপজেলা প্রকৌশলী, দৌলতপুর উপজেলা প্রকৌশলী, মিরপুর উপজেলা প্রকৌশলী,ভেড়ামারা উপজেলা প্রকৌশলী, সবাইকে জানিয়ে দিয়েছেন যে প্রতিটা উপজেলা ও জেলার প্রতিটা উন্নয়নমূলক কাজে সরকারি দিকনির্দেশনা মেনে টেন্ডারের স্বচ্ছতা রেখে কাজ করতে হবে, এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে হাল ধরেছেন। তার ভালো কাজগুলো প্রশংসা পাওয়ার মত।

জেলা সচেতন মহল বলেছেন নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ ইতিমধ্যেই প্রশংসা কুরিয়েছেন তার ভালো কাজের মাধ্যমে। তবে কুষ্টিয়া জেলা উপজেলা দপ্তরের কোন কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান দুর্নীতি আমরা দেখি নাই । জেলার সাধারণ জনগণ বলেছেন কোন ঠিকাদারদার প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়ম করার সুযোগ নেই। অন্যদিকে দেখা যায় জেলার প্রতিটা উন্নয়নমূলক কাজে মানসম্মত কাজ করায় ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর প্রশংসা ও করেছেন সাধারণ জনগণ । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, সুবিধাবাদী কিছু কুচক্র মহল অফিসে এসে কোন অবৈধ সুযোগ-সুবিধা না পেয়ে মিথ্যে তথ্য প্রকাশ করছেন, এতে আমরা মর্মাহত দুঃখ প্রকাশ করছি।

অন্যদিকে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাজের সাইটে গিয়ে দেখা যায় প্রতিটা কাজের মানসম্পন্ন গুণগত মান ঠিক রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ সম্পন্ন করেছেন বা করছেন । সঠিকভাবে কাজ করা ঠিকাদের ও নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদের প্রশংসা করেছেন জনসাধারণ । ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর এলজিইডির দপ্তরে কিছু কুচক্রবাহিনী তাদের অবৈধ সুযোগ-সুবিধা না পেয়ে। কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহাম্মেদ এ বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মান ক্ষুন্ন করার চেষ্টা করছেন। এ বিষয়ে আমরা জেলা বাসি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com