1. admin@thedailyagnikontho.com : admin :
বুড়িমারী স্থলবন্দরে ঈদ উপলক্ষে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
বুড়িমারী স্থলবন্দরে ঈদ উপলক্ষে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

বুড়িমারী স্থলবন্দরে ঈদ উপলক্ষে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ মে (সোমবার) থেকে ১ জুন (সোমবার) পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে এই স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।

সোমবার বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ বিষয়ে একটি নোটিশ জারি করে। সেখানে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। স্থলবন্দর সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক সমিতি এবং চ্যাংড়াবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

এই সিদ্ধান্তের কপি ইতোমধ্যে দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থা, সিএন্ডএফ এজেন্ট, শ্রমিক সংগঠন এবং ভুটানের বাণিজ্য সংস্থাগুলোকে জানানো হয়েছে। বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৮ দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ২ জুন থেকে আবার নিয়মিতভাবে কার্যক্রম শুরু হবে।

এদিকে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটির সময়েও কিছু সীমিত প্রশাসনিক কার্যক্রম চালু রাখা হবে। তবে পূর্ণাঙ্গ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ২ জুন সকাল থেকে তা আবার শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com