1. admin@thedailyagnikontho.com : admin :
মাদ্রাসায় নয়,কামাল্লা বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে হিংরাওয়ালা বালুর মাঠেই হচ্ছে গরু ছাগলের হাট - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
মাদ্রাসায় নয়,কামাল্লা বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে হিংরাওয়ালা বালুর মাঠেই হচ্ছে গরু ছাগলের হাট

মাদ্রাসায় নয়,কামাল্লা বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে হিংরাওয়ালা বালুর মাঠেই হচ্ছে গরু ছাগলের হাট

মোঃ মাহবুবুল আলম মামুন :
কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় ঈদুল আজহার উপলক্ষে একটি গরু ছাগলের হাটের আয়োজন হয়ে আসছিল। বর্তমানে বাংলাদেশ আর্মি কেম্প থাকায় উক্ত বাজারটি শিডিউল থেকে বাতিল করে দেন উপজেলা প্রশাসন।

কামাল্লা আলিয়া মাদ্রাসার বাজার বাতিল হওয়ার কারনে এলাবাসির অনুরোধে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব চৌধুরী রকিবুল হাসান শিপন এর সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব আলহাজ্ব কাজি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এম পি সাহেবের সার্বিক সহযোগিতায় কামাল্লা বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে হিংরাওয়ালা বালুর মাঠে গরু ছাগলের হাট টি সিডিউল যুক্ত করায়, ইজারাদার বিল্লাল চৌধুরী পেয়েছেন।

এই হাটের অন্যতম বৈশিষ্ট্য হল,ক্রেতা এবং বিক্রেতাদের জন্য সু- খবর, নির্ধারিত কোন হাসিল নাই,ইজারাদার মো: বিল্লাল চৌধুরীর পক্ষে সার্বিক তত্ত্বাবধানে জনাব চৌধুরী রকিবুল হাসান শিপন জানিয়েছেন, এই বাজারে হাসিলের জন্য কেই কোন বাড়াবাড়ি করার সুযোগ নাই।যে যা দেবে তাই নেবে। কামাল্লা আলিয়া মাদ্রাসায় যে ভাবে হাসিল দিত সাধারণ ক্রেতা এবং বিক্রেতাগন ঠিক সেই ভাবেই কামাল্লা হিংরাওয়ালা গরু ছাগলের হাটে হাসিল প্রধান করবেন।

উক্ত হাটে উপদেষ্টা হিসেবে থাকবেন ৯ নং কামাল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কামাল হোসেন মুন্সি, প্রফেসর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ,ও বাংলাদেশ হিউম্যান রাইট এন্ড প্রেস সোসাইটি মুরাদনগর উপজেলা শাখা, সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান।সাংবাদিক ও মানবাধিকার কর্মী জনাব মাহবুবুল আলম মামুন সরকার বিশিষ্ট সবাজ সেবক জনাব মোঃ মুকবুল হোসেন টিটু রাজনগর, ডাক্তার হেলাল সরকার আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com