1. admin@thedailyagnikontho.com : admin :
জাইকার উদ্যোগে বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিদর্শন করল জাপানের ৮ প্রতিষ্ঠান - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
জাইকার উদ্যোগে বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিদর্শন করল জাপানের ৮ প্রতিষ্ঠান গ্রাম পুলিশের ১৯ ও ২০তম গ্রেডভুক্তির রায় বাস্তবায়নের আহ্বান জিয়াউল হকের মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: সিএমপি কমিশনার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ডাকাতির স্বীকার হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে
জাইকার উদ্যোগে বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিদর্শন করল জাপানের ৮ প্রতিষ্ঠান

জাইকার উদ্যোগে বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিদর্শন করল জাপানের ৮ প্রতিষ্ঠান

বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা নেওয়া, সম্ভাব্য সমাধান অনুসন্ধান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সহযোগিতার সুযোগ খুঁজতে জাপানের আটটি প্রতিষ্ঠান সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘হেলথ সেক্টর বিজনেস স্টাডি ট্যুর’ গত ১৪ থেকে ১৮ জুন অনুষ্ঠিত হয়। চিকিৎসা সরঞ্জাম, রোগ নির্ণয় কিট, পরিচ্ছন্নতা প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পরামর্শসেবা, স্যাটেলাইট রিমোট সেন্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবায় বিশেষজ্ঞ জাপানি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এ সফরে অংশ নেন।

জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে এবং দেশে জাপানি প্রতিষ্ঠানের উপস্থিতিও ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে অসংক্রামক রোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন, মানসিক স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও সহযোগিতার সুযোগ রয়েছে। সফরকালে প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কন্টিনেন্টাল হাসপাতাল, গ্রামীণ হেলথ টেক লিমিটেড, জিএমই গ্রুপ এবং মনের বন্ধু কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে।

এছাড়া তারা জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল এবং মিউপ ইনকরপোরেটেডের পরীক্ষাগার পরিদর্শন করেন। স্থানীয় পর্যায়ের স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র জানতে প্রতিনিধি দল নরসিংদী জেলা সদর হাসপাতাল, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাঁশগাড়ি কমিউনিটি ক্লিনিকও পরিদর্শন করে। জাইকা জানায়, সফরের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের প্রযুক্তি ও উদ্ভাবন কীভাবে কাজে লাগানো যেতে পারে, সে বিষয়ে সম্ভাবনা যাচাইয়ের সুযোগ পেয়েছে।

একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিত্তিক ব্যবসায়িক মডেল গড়ে তুলতে জাইকার ‘জাইকা বিজ’ কর্মসূচির আওতায় ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। সংস্থাটি আরো জানায়, বাংলাদেশের স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আরো টেকসই ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অংশীদারিত্ব আরো জোরদারে জাইকা প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com