1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বিইউপি’র বার্ষিক সিনেট সভায় ১৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বিইউপি’র বার্ষিক সিনেট সভায় ১৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন

বিইউপি’র বার্ষিক সিনেট সভায় ১৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম।

সভায় ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান চলতি অর্থবছরের ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার সংশোধিত বাজেট এবং নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা বাজেট ও ১৮তম বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা শেষে তা অনুমোদন করেন। সিনেট চেয়ারম্যান বলেন, বিইউপি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তিগত দক্ষতার ওপর সমান গুরুত্ব দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত আধুনিক ভবন ও আবাসিক হলসমূহ বিইউপির আধুনিকায়নের মাইলফলক। উপাচার্য আন্তর্জাতিকীকরণের ধারা অব্যাহত রাখতে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান সভা সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com