1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডে সিরিজে ভালো করতে চায় বাংলাদেশ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডে সিরিজে ভালো করতে চায় বাংলাদেশ

টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডে সিরিজে ভালো করতে চায় বাংলাদেশ

সিরিজের একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারের হতাশা পেছনে ফেলে আগামীকাল থেকে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করতে চায় বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক মাসগুলোতে ক্রিকেটের তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জিম্বাবুয়ে সফরে স্পটভাবেই ফেভারিট ছিল বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ের সফরের শুরুতেই হোঁচট খায় টাইগাররা। সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরে বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ।

নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে ইনিংস বিবেচনায় সবচেয়ে বেশি বড় জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের জয় ওয়ানডে সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে স্বাগতিকদের। টেস্টের ফলাফল ইঙ্গিত দিচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। তবে সাম্প্রতিক পরিসংখ্যান আত্মবিশ্বাস দিচ্ছে টাইগারদের। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বশেষ চার ওয়ানডে সিরিজের সবগুলোই জিতেছে বাংলাদেশ। ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে স্বীকার করেছেন পেসার শরিফুল ইসলাম। তিনি জানান, হারারেতে টেস্টে হতাশাজনক হারের পর দল ঘুরে দাঁড়াতে মরিয়া। স্থানীয় আবহাওয়া ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ কয়েক দিন সময় পেয়েছে দল। জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় শরিফুল জানান, ‘আলহামদুলিল্লাহ, আমরা বেশ কয়েক দিন ধরেই এখানে আছি। এখানকার আবহাওয়া ও পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো অবস্থায় আছে। খেলোয়াড়রা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে এবং প্রতিদিনই উন্নতি করছে। আমরা পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।’

সাম্প্রতিক সিরিজগুলোতে পাওয়া সাফল্য অব্যাহত রাখতে চান শরিফুল। তিনি বলেন, ‘গত কয়েকটি সিরিজে আমরা ভালো খেলেছি। আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বোলিং ও ব্যাটিং, দুই বিভাগে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য থাকলেও অপরিচিত কন্ডিশনে পরিসংখ্যান খুব বেশি সুবিধা দেবে না বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। শরিফুল বলেন, ‘যেহেতু জিম্বাবুয়ের ঘরের মাঠের কন্ডিশনে খেলা সেজন্য এটি আমাদের জন্য কঠিন হবে। তবে এসব নিয়ে খুব বেশি চিন্তা না করে আমাদের স্বাভাবিক খেলা খেলতে হবে।’ ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলগত সাফল্যের জন্য মুখিয়ে আছেন শরিফুল।

তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই। আমি শুধু চাই দল সিরিজ জিতুক এবং সবাই ভালো পারফর্ম করুক।’ টেস্ট ম্যাচে দলের মূল পেসারদের বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন তারা। যা সফরকারী দলের জন্য বড় স্বস্তির বিষয়। এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ম্যাচ-জয়ী সেঞ্চুরি করে ওয়ানডে দলে ফিরেছেন জিম্বাবুয়ের টপ-অর্ডার ব্যাটার ইনোসেন্ট কাইয়া। টেস্টের পর ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রিচার্ড এনগারাভার। টেস্ট ম্যাচে না খেললেও ওয়ানডে দলে ফিরেছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। ওয়ানডে ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ৮১ ম্যাচ খেলে ৫১টিতে জয় ও ৩০টিতে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

জিম্বাবুয়ে দল : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com