1. admin@thedailyagnikontho.com : admin :
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

সাতক্ষীরা জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়া ও ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপি’র বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কাঁদপুর ও গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল বড়ালী আমবাগান নামক স্থান হতে ভারতীয় ঔষধ, কাকাডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি, হিজলদী বিওপি’র বিশেষ আভিযানিক দল গোবরপোতা নামক স্থান হতে ভারতীয় ঔষধ এবং ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল কাঁদপুর আমবাগান নামক স্থান হতে ভারতীয় ক্রীম জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক পাঁচলাখ ৬২ হাজার টাকা।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতীয় বিভিন্ন মালামাল বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com