1. admin@thedailyagnikontho.com : admin :
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৩ পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক হস্তান্তর করা হয়েছে। আজ রোববার দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক মনিরা হক চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১ পরিবারের মাঝে ১ কোটি ৫ লাখ টাকা ও আহত ২টি পরিবারের মাঝে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, বিআরটিএ ফেনী সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আল ফায়সাল ও ফেনী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা জানান, জেলায় বিগত সময়ে বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে ক্ষতিগ্রস্থ পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com