শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
কুমিল্লা উত্তর প্রতিনিধি, মোঃ মাহবুবুল আলম : কুমিল্লা মুরাদনগর উপজেলার ১৬ নং ধামঘর ইউনিয়নের বাসিন্দা লক্ষ্মীপুর গ্রামের ওয়াহেদ ভুইয়া কে গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার । হত্যার পর তাঁর মরদেহ পাশের বাড়ির পুকুরে পাওয়া গেছে । মৃত ওয়াহেদ ভুইয়ার স্ত্রী মোছাম্মৎ সানোয়ারা বেগম জানিয়েছেন তাহার স্বামীর সাথে সেচ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোকের সাথে দলাদলি চলে আসছিল।
গত ১৩/০৭/২০২৬ ইং খ্রিস্টাব্দে রোজ সোমবার সন্ধ্যার সময় অসুস্থ স্ত্রীর জন্য পান এবং লেবু এনে বাড়িতে রেখে দোকানে যান ওয়াহেদ ভুইয়া, ধারণা করা হচ্ছে ফেরার পথে ওয়াহেদ ভুইয়া নিখোঁজ হন। ১৪/ ০৭/২০২৬ ইং খ্রিস্টাব্দে সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে এলাকার মানুষ মুরাদনগর থানা পুলিশ কে অবগত করিলে, মুরাদনগর থানা পুলিশ লাশ ময়লা তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন মামলার প্রস্তুতি চলছে। এখনো কোনো আসামি ধরা পড়ে নাই। গ্রামজুড়ে চলছে চরম উত্তেজনা।একজন মানুষকে এভাবে গলাকেটে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত বলে গ্রামবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।
Leave a Reply