1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ঝালকাঠিতে ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী বিতর্কিত দ্বীপের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ কোরআন পড়া, বোঝা ও মানলেই দুনিয়া-আখিরাতে মুক্তি: জামায়াত আমির চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ: অর্থমন্ত্রী ঝালকাঠিতে ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম
ঝালকাঠিতে ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলায় মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা ভিত্তিক অবহিতকরণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভূমি মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, ঝালকাঠির ডিডিএলজি জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম।

কর্মশালায় উম্মুক্ত আলোচনায় অংশ নেন, ঝালকাঠির জিপি অ্যাড. সৈয়দ হোসেন, পিপি মাহেব হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, সাধারণ সম্পাদক অ্যাড. আসম মাহামুদুর রহমান পারভেজ, জেলা জামায়াতের আমির অ্যাড. হাফিজুর রহমান, এডাবের চেয়ারম্যান মো. শাহ আলম খলিফা প্রমুখ।

সভায় বিভিন্ন পেশার ৪০জন অংশ গ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, ভূমি জোনিং হচ্ছে সরকার কর্তৃক পরিকল্পিত একটি ব্যবস্থা, যার মাধ্যমে দেশের ভূমিকে তার ব্যবহারযোগ্যতা, পরিবেশগত প্রভাব ও উন্নয়ন কৌশলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে চিহ্নিত করা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com