1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ :
দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা: সালাহউদ্দিন বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম কামাল্লা হাইস্কুল মাঠে আজ মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে শুরুতে অনেক পরিশ্রম করতে হয়: আইনমন্ত্রী অতীতের মতো আজও ঢাকাবাসী তারেক রহমানের পাশে আছে: ডিএসসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার: এ্যানি
ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

ঝালকাঠি জেলায় মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে আজ সোমবার বেলা ১১ টায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মেরিন সুলতানা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) এস এম বাইজিদ ইবনে আকবর, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কজর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধ এবং বর্তমান সময়ে সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং অনলাইন জগতে নিরাপদ ও সচেতন থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com