1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
পিরোজপুরে অস্ত্রসহ এক ইউপি সদস্য গ্রেফতার - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
পিরোজপুরে অস্ত্রসহ এক ইউপি সদস্য গ্রেফতার

পিরোজপুরে অস্ত্রসহ এক ইউপি সদস্য গ্রেফতার

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় দেশীয় অস্ত্রসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইউপি সদস্যের নাম মো.জাকির হোসেন ওরফে নিজাম মেম্বার। তিনি উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টিয়ারখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী।

ইতিপূর্বে তিনি একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়ে কিছুদিন পূর্বে জামিনে বের হয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করে।এই ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com