শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
মোঃ মাহবুবুল আলম মামুন, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামের মলিশা বাড়ীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই জনকে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং, রবিবার বিকাল আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন: ১) মোঃ মঞ্জুরুল আলম তুতু, পিতা- বাচ্চু মিয়া। সম্পর্কে তিনি অভিযুক্তের ভাতিজা। ২) খালেদা আক্তার বেভি বেগম, পিতা- মনিরুল হক। তিনি খাদঘর, দেবিদ্বার থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। সম্পর্কে তিনি অভিযুক্তের আপন বোন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে আজ বিকেলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠেছে একই বাড়ির বাসিন্দা মোঃ মোস্তাক আহম্মেদ আবু, পিতা- মনিরুল হক। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Leave a Reply