1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
চরফ্যাশনে অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
চরফ্যাশনে অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

চরফ্যাশনে অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় গতকাল শুক্রবার সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। আজ সকাল ১০ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফ্যাশন বাজারে যৌথ অভিযান চালিয়ে ১০টি গুদাম তল্লাশি করে ১৪ কোটি ৫২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ করে।

এসময় ৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লাখ মিটার চরঘেরা জাল, ১ লাখ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com