1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দির আত্মহত্যা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দির আত্মহত্যা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দির আত্মহত্যা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাইদুর রহমান (৪৫) নামে এক বন্দি ডিটেনশন হাজতী আত্মহত্যা করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়ার জেল সুপার সুরাইয়া আক্তার জানান, সাইদুর রহমান কারাগারের সূর্যমুখী সেলে বন্দি ছিল।

আজ দুপুর ১২টায় ওই সেলের জানালার গ্রিলের সাথে গামছা পিছিয়ে সে আত্মহত্যা করেন। ওই সময় কারারক্ষীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার লাশ ময়না তদন্ত করা হয়। সাইদুর রহমান সাভার মডেল থানার বাসিন্দা মৃত আতাউল্লাহ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com