1. admin@thedailyagnikontho.com : admin :
দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন: সংলাপে বক্তারা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন: সংলাপে বক্তারা

দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন: সংলাপে বক্তারা

রাজধানীর একটি হোটেলে ‘২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচনপূর্ব সহিংসতা মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক সংলাপে বক্তারা বলেছেন, বাংলাদেশ চব্বিশের আন্দোলনে স্বৈরাচারমুক্ত হয়েছে, কিন্তু জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। পরিকল্পিত অরাজকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘স্কুল অব লিডারশিপ’ (এসওএলই ইউএসএ) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এ সংলাপে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, আইনজীবী, চিকিৎসক, উন্নয়ন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এসওএলই ইউএসএ এক্সিকিউটিভ মেম্বার ও ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনিরের সঞ্চালনায় এসওএলই পলিসি এন্ড রিসার্চ কাউন্সিলের (এসপিএআরকে) প্রেসিডেন্ট ব্যারিস্টার মঈন ফিরোজীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সংলাপ উদ্বোধন করেন এসওএলই ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. গোলাম রাব্বানি নয়ন বাঙালি। সংলাপে কী নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির সহ-সাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া, বাংলাদেশ জাতীয় দল (বিজেডি) চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসওএলই ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এম শরীফুল করীম, এক্সিকিউটিভ ডিরেক্টর ড. জামিল আহমেদ এবং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মুহাম্মদ ফয়েজ কাউছার। উল্লেখ্য, ব্যারিস্টার িমঈন ফিরোজীকে প্রেসিডেন্ট করে স্কুল অব লিডারশিপের রিসার্চ উইং এসপিএআরকে এর যাত্রা শুরু হয়। একঝাঁক গবেষক, আইনজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, রাজনীতি সচেতন বুদ্ধিজীবীর সমন্বয়ে এই রিসার্চ উইং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণালদ্ধ ফলাফল প্রকাশ ও পরামর্শ প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com