1. admin@thedailyagnikontho.com : admin :
হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ দুপুরে দিনাজপুর বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রটি জানায়, সোমবার ভোরে জেলার হিলি সীমান্তে জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলি সিপি বিওপির ক্যাম্পের একটি টহলদল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।

সীমান্তের মেইন পিলার ২৮৫/৪ এস থেকে প্রায় ৮০ গজ ভেতরে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, ফেনসিডিল, অফিসার চয়েজ মদ, নাইন থাউসেন্ট বিয়ার এবং গ্লাইসিপেজ ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

দিনাজপুর হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আ. সাত্তার জানান, জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ২৬ হাজার টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com