1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা

তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস চুরি প্রতিরোধে মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।আজকের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অপসারণ করা হয়েছে শত শত ফুট অবৈধ পাইপলাইন, আদায় করা হয়েছে জরিমানা এবং সাশ্রয় হয়েছে লক্ষাধিক টাকার গ্যাস।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার জামালদি এলাকায় অভিযানে ১টি মার্বেল ফ্যাক্টরি, ৩টি হোটেল ও রেস্টুরেন্ট এবং ১টি বেকারি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং ৬১৫ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়। এ অপরাধে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩টি মামলা দায়ের করা হয়।

এই অভিযানের ফলে মাসিক গড়ে ২ লাখ ৮২ হাজার ২৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় সম্ভব হবে, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।গাজীপুরের বাসন থানার টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকায় অভিযানে আবাসিক শ্রেণির ৭০টি অবৈধ দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন এবং আনুমানিক ৩০০ ফুট পিভিসি পাইপলাইন অপসারণ করা হয়। এতে মোট ১ হাজার ৪৭০ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে।

এর ফলে মাসিক প্রায় ৭৫ হাজার ৬০০ টাকার সমপরিমাণ গ্যাস সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। গ্যাস অপচয় রোধ এবং বৈধ ব্যবহার নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এই অভিযান শুধু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের গ্যাস সম্পদ সংরক্ষণে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com