1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. তারেককে (২১) গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি-গুলশান বিভাগ। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ওয়ারী থানার নবাবপুরস্থ কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-২ এর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি’র গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবাসহ ঢাকার দিকে প্রবেশ করছে।

পরে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তারেককে গ্রেফতার করা হয়। তারেক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন কৌশলে ঢাকায় নিয়ে আসত। তারপর ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রি করত। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com