1. admin@thedailyagnikontho.com : admin :
কুমিল্লায় জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
কুমিল্লায় জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কুমিল্লা জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে কুমিল্লার নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাজহারুল ইসলাম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব মো. আবু সুফিয়ান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ এবং হাফসা জাহান।

আরো উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, নীরব রায়হান এবং নাঈম ইসলাম। নারীদের সংরক্ষিত আসনের ধারা বাদ দিয়ে সরাসরি নির্বাচনে প্রতিনিধিত্ব করার দাবি জানিয়ে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, প্রতিবারই সংসদে কোনো নেতার বোন, মা অথবা বউ কিংবা নায়িকা গায়িকা এনে শোকেসিং করা হয়। তারা অবশ্যই আসতে পারে কিন্তু যোগ্যতার ভিত্তিতে আসা উচিত।তিনি বলেন, জাতীয় যুবশক্তি কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে তৈরি হবে না।

এটি বাংলাদেশের যুবকদের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার সংগঠন হিসেবে তৈরি হবে। যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মো. আবু সুফিয়ান বলেন, বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ পয়েন্ট কুমিল্লা। যাকে স্বৈরাচার শেখ হাসিনাও ভয় পেতো এবং এই কুমিল্লার কারণে তার পতন হয়েছে। তিনি জুলাই ঘোষণাপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়ার দাবি জানান।বক্তারা জাতীয় যুবশক্তির কার্যক্রমকে এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com