1. admin@thedailyagnikontho.com : admin :
ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ময়মনসিংহ রেলওয়ে জংশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্নও ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোণার জারিয়ার দিকে যাচ্ছিল।

ময়মনসিংহ জংশনে পৌঁছালে ৩ নম্বর লাইনে ট্রেনটির ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে একই সময় অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত ইঞ্জিনটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করেন।

এরপর সকাল ১০টার দিকে ট্রেনটি পুনরায় জারিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।এদিকে এখনো লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com