1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সিলেটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন নিহত - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সিলেটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন নিহত

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছে। আজ বুধবার সিলেট-জকিগঞ্জ সড়কের মোগলাবাজার থানার শ্রীরামপুর এবং একই সড়কের জকিগঞ্জর ইউনিয়ন অফিস বাজারে এই দুর্ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, দুপুরে জকিগঞ্জ ইউনিয়ন অফিস বাজার এলাকায় বর-কনে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বর ও কনেসহ ১২ জন আহত এবং ইজিবাইক চালক সাবু মিয়া (৫০) নিহত হন। তিনি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রাড়িগ্রামের বাসিন্দা মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি জানান, নিহতের মরদেহ জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একই সড়কে সিলেট শহরতলীর শ্রীরামপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম (৩৫) ও তার ১০ বছর বয়সী শিশু সিয়াম আহমদ। পুলিশ জানায়, নিহত ঝর্ণা বেগম দক্ষিণ সুরমার আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। দুর্ঘটনার সময় প্রাইভেটকারে তার স্বামী ও সন্তানরা ছিলেন। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com