1. admin@thedailyagnikontho.com : admin :
ওয়ারী বিভাগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০২৫ শুরু - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
ওয়ারী বিভাগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০২৫ শুরু

ওয়ারী বিভাগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০২৫ শুরু

মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে শুরু হয়েছে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে- নিরাপদ ও সুরক্ষিত সমাজ গঠনের জন্য নাগরিকদের তথ্যের একটি নির্ভরযোগ্য এবং আধুনিক ডাটাবেস তৈরি করা। ডিএমপির ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, ‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত এই বিশেষ সপ্তাহ পালিত হচ্ছে।

এই সময়ে নতুন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে।এছাড়াও, যারা পূর্বে তথ্য প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে বাসা পরিবর্তন করেছেন, তাদের তথ্য হালনাগাদ করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে নাগরিকদের পরিবারের সদস্য, যেমন স্ত্রী, সন্তান, গৃহকর্মী এবং ড্রাইভারদের তথ্যও সংগ্রহ করা হবে।

এই তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভুল, নির্ভরযোগ্য এবং পরিপূর্ণ ডাটাবেস তৈরি করা হবে, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ সফল করতে ওয়ারী বিভাগের পক্ষ থেকে সকল নাগরিককে তথ্য প্রদানে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com