1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
আগামী ১০ আগস্ট ক্যাম্প ন্যুতে ফেরার ঘোষণা দিয়েছে বার্সেলোনা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
আগামী ১০ আগস্ট ক্যাম্প ন্যুতে ফেরার ঘোষণা দিয়েছে বার্সেলোনা

আগামী ১০ আগস্ট ক্যাম্প ন্যুতে ফেরার ঘোষণা দিয়েছে বার্সেলোনা

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ফিরতে যাচ্ছে বার্সেলোনা। ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটির আধুনিকায়ন ও সম্প্রসারণের পর এখন আংশিক প্রস্তুত। আগামী ১০ আগস্ট নতুন চেহারার ক্যাম্প ন্যুতে ফিরছে কাতালান জায়ান্টরা। যদিও পুরো কাজ সম্পন্ন হতে এখনো কিছু সময় বাকি রয়েছে। এখনো নির্মাণ কাজের কিছু অংশ বাকি রয়েছে।

তবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানিয়েছে প্রথাগত প্রাক মৌসুম ইউহান গ্যাম্পার ট্রফি দিয়ে স্টেডিয়ামের আংশিক উদ্বোধন করা হবে। বাকি থাকা কাজের এখনো রয়েছে নতুন তৃতীয় টায়ারের সমাপ্তি, দ্বৈত ভিআইপি রিং, ছাদ স্থাপন, অভ্যন্তরীণ স্থান এবং স্টেডিয়ামের আশেপাশের এলাকার উন্নয়ন।

কাতালান জায়ান্টদের পক্ষ থেকে এখনো ধারণ ক্ষমতা সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি। কিন্তু স্থানীয় গণমাধ্যম সূত্রমতে আপাতত ৩৫ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। আরো একমাস পরে স্টেডিয়ামের প্রাথমিক কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আর সে কারনে লা লিগার নতুন মৌসুমের প্রথম তিনটি ম্যাচ এ্যাওয়ে মাঠে খেলার অনুরোধ জানানো হয়েছে। ২০২৩ সালে শুরু হওয়া এই সংষ্কার কাজ বেশ কয়েক ধাপে দেরী হবার পর ২০২৬ সালের গ্রীষ্মে ১ লক্ষ ৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ক্যাম্প ন্যুর কাজ শেষ হবার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com